উক্ত ঘটনাকে আমি সামাজিক অবক্ষয় বলবো,









উক্ত ঘটনাকে আমি সামাজিক অবক্ষয় বলবো,
নাকি বলবো একটি পরিবারের দায়িত্ব জ্ঞান হীনতা?
মেয়েটির নাম মরিয়ম,কুমিল্লার লালমাই উপজেলার পেরুল গ্রামের বাসিন্দা।তার বাবার নাম ইমাম আলি, বাবা একজন ব্যাবসায়ী তাই ঢাকায় থাকেন।

মেয়েটির সাথে একি গ্রামের রিক্সা চালক ৬৫ বছর বয়সী সামু মিয়ার,ছবিটা ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল। এই শিরোনামে কুমিল্লায় ৬৫ বছর বৃদ্ধার সাথে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রেম,অতঃপর বিয়ে।

এই বিষয় নিয়ে অনলাইনে খুবই হাসাহাসি হয়, আর হওয়াটাই স্বাভাবিক। পরক্ষণেই কিছু সময় যাওয়ার পর আবার দেখলাম, কিছু গ্রুপ এবং পেইজে উক্ত ছবিটি দিয়ে বুঝানো হচ্ছে তারা আসলে বাবা-মেয়ে, রিক্সা চালক বাবা তার মেয়ের স্কুলের পিস দিচ্ছেন সেই ছবি হেডমাস্টার তুলে রেখেছিলেন। যারা তাদের প্রেমিক/প্রেমিকা বা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী হিসাবে ভাইরাল করছেন তারা নিতান্তই বাজে মেন্টালিটির মানুষ।

ঘটনা দুই রকম ভাবে দেখে, বিষয়টি জানার চেষ্টা করি।  এবং ঘটনার সঠিক তথ্য এই-যে অষ্টম শ্রেণির মেয়ে মরিয়ম এবং ৬৫ বছরের সামু মিয়া।  দুজন প্রেম করেই বিয়ে করেছে। মরিয়ম স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, একি স্কুলের শিক্ষার্থী ৬৫ বছর বয়স্ক সামু মিয়ার কন্যা।

মেয়ের বান্ধবী হওয়ার সুবাদে তাদের বাড়িতে মরিয়মের যাওয়া-আসা ছিলো। সেইসাথে মেয়েটির বাবা ঢাকাতে থাকেন বিদায় মরিয়মের পরিবারের দেখাশুনোর দায়িত্ব দিয়েছিলেন, সামু মিয়াকে,কারণ মরিয়মের বাবা রিক্সা চালক সামু মিয়াকে বাবা বলে'ই ডাকতেন। সেই সুবাদে মরিয়ম এবং বয়স্ক সামু মিয়া নানা/নাতনি।

মরিয়মকে নিয়মিত নিজের স্কুলে নিয়ে আনা-নেওয়া করতেন সামু মিয়া, সেখান থেকে তাদের ভেতর প্রেম হয় এবং তারা স্থানীয় কাজীর মাধ্যমে ৫ লাখ টাকা কাবীন এক লাখ টাকা উসুল দেখিয়ে বিয়ে করে নেন।

বাসর ঘরে সামু তার সদ্য বিবাহিত অষ্টম শ্রেণি পড়ুয়া স্ত্রীকে ১৫০০ টাকা গিফট দেয় বলেও শিকার করেন মেয়েটি। উক্ত ঘটনাটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হওয়ারে এক সাংবাদিক মেয়েটিকে প্রশ্ন করে সবাই আপনাদের বাবা-মেয়ে ভাবছে এই বিষয়টি নিয়ে কিছু বলেন, মেয়েটি ভিডিওতে রাগান্বিত ভাব নিয়ে বলল নানা' বাবা হয় কিভাবে? আমার কি বাবা নেই? পুরো ভিডিওতে আরো কিছু কথা দেখে স্পষ্ট বুঝা যাচ্ছিলো। মেয়েটি এই বিয়ে নিয়ে মোটেও বিচলিত নয়, বরং সে সামু মিয়াকে সাদরে গ্রহণ করছে।
Previous
Next Post »