ইফতারের মুড়িতে জিলাপি মেশানোয় স্বামীকে তালাক দিলেন স্ত্রী


চলছে পবিত্র রমজান মাস। এই সময় রোজা রাখা নিয়ে জনসাধারণের মনে যতোটা উৎসাহ উদ্দীপনা কাজ করে, ঠিক ততোটাই আবেগ কাজ করে ইফতারের প্রতি। এই ইফতার আবার একেক জনের একেক রকম পছন্দ।



ইফতারের আয়োজন নিয়ে বিভিন্ন সময় ছোটখাটো পারিবারিক গণ্ডগোলের খবর প্রায়ই বাতাসে ভাসতে দেখা যায়। তবে এবার রাজধানীর রামপুরায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা।

ইফতারের মুড়িতে জিলাপি ভেঙে মিশিয়ে দেয়ায় একমাত্র স্বামীকে তালাক দিয়েছে তার আপন স্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে জাফর নামের ওই স্বামী জানিয়েছে, লকডাউন ভেঙে করোনার ভয় উপেক্ষা করে দোকান থেকে আধা পোয়া জিলাপি কিনেছিলো সে। অতি উৎসাহে সেই জিলাপি সে মুড়ির সাথে মিশিয়ে খেতে চেয়েছিলো। ওদিকে তার স্ত্রী'র আবার এভাবে মুড়ির সাথে জিলাপি মেশানো পছন্দ না। সে আস্ত জিলাপি চেটে চেটে খেতে পছন্দ করে। জিলাপি চাটতে না পারার দুঃখে ওই মহিলা জাফরকে তালাক দিয়েছে।


এদিকে জাফরের ওই স্ত্রী জানিয়েছে, যারা মুড়ির সাথে জিলাপি মিশিয়ে খায় তারা অত্যন্ত নিন্ম-রুচিসম্পন্ন মানুষ। এমন রুচিহীন একটা মানুষের সাথে এতোদিন সে সংসার করেছে, ভাবতেই তার লজ্জা হচ্ছে!
Previous
Next Post »