ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আপডেট

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আপডেট—৪।
▇ ১৯ মে, ২০২০ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার।
⦁ পূর্বাভাস পেজে প্রকাশের সময় ২:০৮ অপরাহ্ন(PM)
♦︎ বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত তথ্য(BWOT)।
-------------------------------
🅐 ঘূর্ণিঝড় ‘আম্ফান‘ শক্তি বৃদ্ধি করে পূর্বের
অবস্থায় ফিরে গেছে।
উপকূলে সুপার সাইক্লোন থেকে কিছুটা কম শক্তি
নিয়ে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় ২০-২১ তারিখ নাগাদ উপকূল অতিক্রম
শুরু করতে পারে।
ঘূর্ণিঝড়টি প্রচুর পরিমাণে মেঘ সঞ্চয় করে চলেছে
এবং সমগ্র বাংলাদেশে ব্যাপক ঝড়-বৃষ্টির
সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে খুলনা,বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে
কিছু বৃষ্টির রিপোর্ট রয়েছে।
পশ্চিমবঙ্গ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম
বিভাগের উপকূলবর্তী জেলাগুলোর জন্য ভয়াবহ
পরিস্থিতি অপেক্ষা করছে।
ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি গ্রহণ করুন এবং
বিশেষভাবে সতর্ক থাকুন।
🅑 আজ বাংলাদেশ সময় দুপুর ১২:০০(PM) টার
দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে নিকটতম ভারতীয়
উপকূলের দূরত্ব প্রায়: ৩৪৫ কিঃমিঃ।
বাংলাদেশের কুয়াকাটা থেকে দুরত্ব: ৭১৩ কিঃমিঃ।
🅒 আজ দুপুর ১:৪০ মিনিটের স্যাটেলাইট চিত্রে
লাল স্থানে অতি গভীর মেঘের স্তর দেখা যাচ্ছে।
চিত্রে ঘূর্ণিঝড়ের অবস্থান দেখুন।
🅓 নিজ নিজ এলাকার চলতি আবহাওয়া
পরিস্থিতি সম্পর্কে কমেন্টে উল্লেখ করুন।
সেক্ষেত্রে কমেন্ট পড়ে সামগ্রীক বাস্তব আবহাওয়া
পরিস্থিতি অনেকেই বুঝতে পারবেন এবং
অনেকের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
🅔 সরকারিভাবে সতর্কতার সংকেত একই রয়েছে
যেকোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে।
Previous
Next Post »